রাত ২ টার দিকে মহাসড়কের পাশে গলাকাটা অবস্থায় ছটফট করতে থাকা রিয়াজকে উদ্ধার করে ময়মনসিংহের ভালুকা থানার পুলিশ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গলাকাটা অবস্থায় ৪৫ বছর বয়সী রিয়াজ উদ্দিনকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ভালুকা থানার পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, মহাসড়কের ভালুকা-শ্রীপুর সীমান্ত এলাকা থেকে বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে খবর আসে গলাকাটা অবস্থায় এক যুবক রাস্তার পাশে পড়ে ছটফট করছে। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। রিয়াজ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. কাদির মিয়ার ছেলে।
তিনি আরও জানান, কি কারণে এ ঘটনাটি ঘটেছে তা এখনো জানতে পারিনি। আহত যুবক বতর্মানে সুস্থ আছেন। আমরা তদন্ত করে বিস্তারিত জানতে পারবো বলে আশা করছি।




