× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অগ্রবর্তী সৈনিকের ভূমিকা পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ : ভূমি মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, বাংলাদেশ ছাত্র লীগ অগ্রবর্তী বাহিনী হিসেবে কাজ করছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অগ্রবর্তী সৈনিক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।

আজ ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ, ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ শাখার বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এ কথা বলেন।

বাংলাদেশ ছাত্র লীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি রাকিবুল হাসান রনির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি শিবলী সাদিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, বাংলাদেশ ছাত্র লীগের ছাত্ররা চাঁদাবাজের দল করে না। অত্যাচারীর দল করে না। আদর্শ ছাত্র হিসেবে ছাত্র লীগের সদস্য হতে প্রকৃত ছাত্রের বয়স ২৯ বছরের মধ্যে হতে হয়। পড়াশুনা শেষ করে অলস সময় পার করার জায়গা ছাত্র লীগের গঠনতন্ত্রে নাই। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন গড়ায় অগ্রবর্তী ভূমিকা আগেও রেখেছে ছাত্র লীগ, এখনও রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ না হলে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায় রচিত হবে না। বিশ্বনেত্রী, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণ করতে হলে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায় রচনা করতে হবে। এ অধ্যায়ে অগ্রবর্তী হিসেবে দায়িত্ব পালনে বাধ্য থাকবে বাংলাদেশ ছাত্র লীগ।

ভূমি মন্ত্রী শরীফ আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ছিল ভাষা আন্দোলনের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। যুক্তফ্রন্টের নৌকা, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা, সেই ভাষা আন্দোলন, ৬২’র শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, ৬৬’র ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান পেরিয়ে ৭১ এর জনযুদ্ধ সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগ প্রতিটি আন্দোলনে সোচ্চার ছিল। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সকলের আন্তরিক সহযোগিতায় জনযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন জাতীয় পতাকা ও মানচিত্র। তিনি বলেন, এর অক্ষুন্নতা ধরে রাখতে বাংলাদেশ ছাত্র লীগ অতন্দ্র প্রহরীর ন্যায় আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..