বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। “মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক বারবার”
মঙ্গলবার ২২ ডিসেম্বর এই শ্লোগানে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমন্ডের আয়োজনে প্রতিবাদ সভা চলাকালে জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরের  সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ,স,ম গোলাম ফারুক রুবেল, মুক্তিযোদ্ধা বষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সবাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয় এবং প্রয়োজনে আলাদা আইন প্রনয়নের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন বক্তারা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।