বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচারের দাবি

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচারের দাবি

যশোর প্রতিনিধি: মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টন্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ নভেম্বর বেলা ১২টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমাটি যশোর শাখার আয়োজনে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হরুন-অর-রশিদ।

মানববন্ধের একাত্তরের ঘাতক দালাল নির্মূল মকিটির সাধারণ সম্পাদক সাজেদ রহমানসহ যশোরের বিভিন্ন সামাজিক সংগঠনেন অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তরা বলেন, পৃথীবির বিভিন্ন দেশে মনীষীদের ভাস্কর্য রয়েছে। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির দিশারী তার ভাস্কর্য কেন থাকবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মামুনুল হকসহ যারা বিভ্রান্তিক ও কটুকথা বলছে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধন থেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।