বঙ্গবন্ধুর জম্মদিনে ১৪ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন ইসরাফিল আলম এমপি

নওগাঁ প্রতিনিধিঃ  আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে বিদ্যুৎ সংযোগ উপহার দিলেন বাংলাদশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি জননেতা ইসরাফিল আলম এমপি।

আজ ১৭ই মার্চ শনিবার নওগাঁ জেলার রাণীনগর থানাধীণ ৭নং একডালা ইউনিয়ন আওয়ামীলীগের আহবানে জাতির জনকের জম্মদিনে গ্রামবাসীকে বিদ্যুৎ সংযোগের উপহার দেন তিনি।

জননেতা ইসরাফিল আলম বলেন,  আজকের এই আনন্দঘন দিনকে আরও আনন্দময় করার জন্য নির্বাচনী এলাকার ১৪ টি গ্রামবাসীকে বিদ্যুৎ সংযোগ: উপহার দেওয়া হচ্ছে ।

গ্রামগুলি হল :একডালা ,পাকুরিয়া, যাত্রাপুর , ভেবড়া গাড়ি,পাচুপুর, কাশিনগর, শরিয়া, গুয়াতা, গন্ধকপুকুর, জলকৈ, উপর তালিম পুর, দিঘীরপাড়, ঘাটাগন ও দুধকন্ঠি। এই ঘটনার ভেতর দিয়ে আমার নির্বাচনী এলাকায় প্রায় ৪৮ হাজার গ্রাহককে বিদ্যুৎ আয়নের আওতায় অন্তর্ভুক্ত করা হলো।

তিনি আরও বলেন, আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই তখন মাত্র ৯ হাজার গ্রাহক ছিল রানীনগর উপজেলা।  ৯ বছরে ৪৮ হাজার গ্রাহকের বিশাল বিদ্যুতায়নের ঘটনা প্রমান করল সারাদেশে বিদ্যুতায়নের প্রবৃদ্ধি ব্যাপকভাবে অর্জন করা সম্ভব হয়েছে একজন শেখ হাসিনার জন্য।

বিশেষ অতিথি ছিলেন রাণীনগর পল্লী বিদ্যুতের ডিজিএম জনাব মোঃ আসাদুজ্জামান, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল বারেক মোল্লা, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মফিজ উদ্দীন প্রাং, ৭নং একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রেজাউল ইসলাম প্রমূখ।

সভাপতিত্ব করেন ৭নং একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব সহিদুল ইসলাম ফটিক। সঞ্চালনা করেন ৭নং একডালা ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাফিজার রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।