বগুড়ায় করোনায় নতুন করে একজনের মৃত্যুসহ মোট মৃত্যু ১৩৪জন, নতুন আক্রান্ত ৪২

বগুড়ায় করোনায় নতুন করে একজনের মৃত্যুসহ মোট মৃত্যু ১৩৪জন, নতুন আক্রান্ত ৪২

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১৯ আগস্ট বুধবার সকাল ১১ টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৫ ও শিশু তিনজন।

গত ১৮ আগষ্ট পর্যন্ত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৯৬ জনের ফলাফলে ৪০ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৬ এর মধ্যে তিনজন পজিটিভ। মোট ২০২ পরীক্ষায় নতুন ৪২ জন করোনা পজিটিভ হয়েছন।

তবে বুধবার (১৯ আগস্ট) সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫৯৩৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৯৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৮জন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর সরকার জানান এ জেলায় মোট ৫ হাজার ৯৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৯৭ জন। তাছাড়া নতুন আক্রান্তদের আপাতত তাদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে হাসপাতালে স্থানান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।