বগুড়ায় উদ্ধার হওয়া চাল পুলিশের ব্যবস্থাপনায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরন

বগুড়ায় উদ্ধার হওয়া চাল পুলিশের ব্যবস্থাপনায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরন
সুব্রত ঘোষ, বগুড়াঃ বগুড়ার শিবগঞ্জে পুলিশ কর্তৃক উদ্ধার করা ৫ হাজার ১শ কেজি চাল শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের  কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরন করা হয়েছে।
৩ মে  আদালতের নির্দেশে জেলা  পুলিশের ব্যবস্থাপনায়  পুলিশ সুপার  আলী আশরাফ ভূঞা বিপিএম বার  শিবগঞ্জ থানায় এই কর্মসূচির উদ্বোধন করেন।শিবগঞ্জ থানা পুলিশের উদ্যাগে চালগুলো পরবর্তীতে হতদরিদ্র জনগোষ্ঠীর  বাড়ি বাড়ি পৌঁছে  দেয়া হবে।
জানা গেছে, গত ১১ এপ্রিল শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার১শ কেজি চাল উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ।  পরে পুলিশ বাদী হয়ে থানায় একটি  মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে আদালতে উদ্ধার হওয়া চালগুলো পুলিশের ব্যবস্থাপনায় বিতরণের আবেদন জানালে বিজ্ঞ আদালত প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করার নির্দেশনা প্রদান করেন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে ২ কেজি করে আলু এবং ১০ কেজি চাল দিয়ে মোট ১২ কেজির প্যাকেট করে ৫০৫টি পরিবারের মধ্যে বিতরণ করার ব্যবস্থা নেয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।