বই মানুষের প্রকৃত বন্ধু যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে -রাষ্ট্রপতি

বই মানুষের প্রকৃত বন্ধু যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে -রাষ্ট্রপতি
জাতীয় গ্রন্থাগার দিবসে রাষ্ট্রপতির বাণী

বই মানুষের প্রকৃত বন্ধু যা জ্ঞানের পরিধি বাড়ায় ও মানবসত্তাকে জাগ্রত করে। মনের খোরাক মেটানোর পাশাপাশি বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে। বলেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।

আজ ৫ ফেব্রুয়ারি ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণীতে তিনি এসব কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, একটি আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বই পড়ার চর্চা বাড়ানোর বিকল্প নেই। আর কালের পরিক্রমায় সভ্যতার সেতুবন্ধ হিসেবে কাজ করে গ্রন্থাগার। বর্তমান তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে বই সংরক্ষণ ও পড়ার অভ্যাস ক্রমেই হ্রাস পাচ্ছে। সে প্রেক্ষিতে মানুষকে বই পড়ায় উৎসাহিত করতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ পালন কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, তথ্যের অফুরন্ত ভাণ্ডার হলো গ্রন্থাগার। সকলের জন্য আধুনিক অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন গ্রন্থাগার নির্মাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। পাঠক, গবেষক ও তথ্য সংগ্রহকারীদের কাছে গ্রন্থাগারকে আরো আকর্ষণীয় ও কর্মপোযোগী করে গড়ে তুলতে হবে। গ্রন্থ ও গ্রন্থাগার হয়ে উঠুক সকলের পথ চলার পাথেয়-এই প্রত্যাশা করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।