ফ্যাসিবাদী সরকারের জুলুম-অত্যাচার-অন্যায় জনগণ মেনে নিবে না -মির্জা ফখরুল

ফ্যাসিবাদী সরকারের জুলুম-অত্যাচার-অন্যায় জনগণ মেনে নিবে না -মির্জা ফখরুল

ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘ফ্যাসিবাদী সরকারের জুলুম,অত্যাচার-অন্যায় জনগণ মেনে নিবে না।তিনি আরো বলেন,জনগণ রাতের ভোট মেনে নিবে না।জনগণ চায় নির্দলীয় নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচন’।

তিনি আওয়ামীলীগের উদ্দেশ্যে  বলেন,‘এতো ভয় কেন,যায়গায় যায়গায় পুলিশ তল্লাশি,নেতাকর্মীদের হয়রানি,পরিবহন ঘর্মঘট,শহর থেকে ৫ কিলোমিটার দুরে সভা দিলেন কেন? জনগণ এখন লড়াই করতে শিখে গেছে।খাদ্য দ্রব্যের যেই দাম তাতে জনগণ মাঠে নেমে গেছে,জনগণ এখন খাদ্যের জন্য,চিকিৎসার জন্য,বস্ত্রের জন্য লড়াই করবে।আমরা শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকারের পদত্যাগ চাই’।

জানা যায়, লোডশেডিং, জ্বালানি তেল ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়া’র মুক্তির দাবিতে দেশের ৮ বিভাগীয় শহরে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে দলটি চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগে সমাবেশ করেছে। আজ ফরিদপুরে সমাবেশ করছে তারা।

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য  মির্জা আব্বাস বলেন, ‘সরকার এতোটা ভীত হয়েছে যার কারনে আকাশ পথ,নৌ-পথ,সড়ক পথে যুদ্ধ শুরু করে দিয়েছে।সরকারের এখন পালানো ছাড়া কোন পথ নেই। সরকার সমতল যায়গায় নেই ,সরকার যদি সমতলে থাকত থাহলে অর্থনৈতিক মন্দা ঘটত না।একদিকে লুটপাট,চুরী,ডাকাতি ,ধর্ষন বেড়ে গিয়েছে। সরকার দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে বাজার নিয়ন্ত্রন করতে পারছেনা।দুর্নীতি এতোটাই বেড়ে গেছে এখন চাল কেনার টাকা নাই,বিদ্যুৎ কেনার টাকা নাই,তেল কেনার টাকা নাই।নাই নাই আর নাই ,আছে শুধু আওয়ামীলী ’।

ফরিদপুর বিভাগীয় গণ সমাবেশের প্রধান সমন্বয়কারী ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন,বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিষ্টার শাহজাহাস ওমর, এফ এম কাইয়ুম জঙ্গী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।