ফুলবাড়ীতে ৩৬০টি জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ফুলবাড়ীতে ৩৬০টি জামে মসজিদে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে মসজিদ সমুহের আর্থিক অসচ্ছলতা দূরীকরণে মাননীয় প্রধানমন্ত্রী মসজিদে অনুদান প্রদান করছেন।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ফুলবাড়ী উপজেলার ৩৬০টি মসজিদে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ১৮,০০০০০/- (আঠারো লক্ষ) টাকা বিতরণ করা হয়েছে।
আজ ২৩ মে (শনিবার) উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাছুমা আরেফিন জামে মসজিদ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকগণ ও ঈমামগণকে এই নগদ অর্থ প্রদান করেন। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপহারের এই অর্থ বিতরণ করা হয়।
ঈদ উপহার/অর্থ বিতরণকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান, গোলাম রব্বানী সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা, হাসান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সবুজ কুমার গুপ্ত,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার,রাশেদুল হক মন্ডল এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।