যশোর প্রতিনিধি: ফিলিস্তিনে মার্কিন মদদপুষ্ট ইসরাইলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের উদ্যোগে আজ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, ইসরাইল বরাবর মার্কিন মদদপুষ্ট হয়ে মানবতাবিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারা অবৈধ দখলদার। তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনবাসীদের উপর নারকীয় সামরিক অভিযান চালাচ্ছে তা মানবতা বিরোধী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ বন্ধ করতে পৃথিবীর সকল রাষ্ট্রকে ঐক্যমতে পৌছে কার্যকরি উদ্যোগ গ্রহণের আহবান জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম তারু, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, যশোর শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু, পুনশ্চ যশোরের প্রতিষ্ঠাতা সুকুমার দাস, উদীচী যশোরের সভাপতি মাহাবুর রহমান মজনু, সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, যশোর পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন প্রমুখ।
ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন
এ বিভাগের আরো সংবাদ


