মেহেরপুরে তাঁতীলীগ নেতা পাভেলের আত্মহত্যা

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর সদর থানা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা পাভেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সেলিম রেজা পাভেল মেহেরপুর পৌর কলেজ পাড়ার স’মিল ব্যবসায়ী মসলেম আলীর ছেলে। স্থানীয়রা জানান, সকালে অন্যান্য দিনের মত নাস্তা শেষ করে পাভেল। হঠাৎ করে ৯টার দিকে গলায় রশি দেওয়া অবস্থায় আমগাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এস. আই শরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মানসিক ও পারিবারিক কলহের কারণেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।