× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ফল বিপর্যয়ের মাঝে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলো স্বস্তি

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড়ের বোদা উপজেলার স্বস্তি খন্দকার ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় সাকোয়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ (গোল্ডেন এ+) পেয়ে কৃর্তিত্ব অর্জন করে। এ বছর এইচএসসিতে ফল বিপর্যয়ের মাঝে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে স্বস্তি খন্দকার। বোদা উপজেলায় সে একমাত্র জিপিএ ৫ (গোল্ডেন এ+) পেয়েছে।

সে জেএসসিতে ২০১৪ সালে এবং এসএসসিতে ২০১৬ সালে সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ পেয়েছিল।

তার বাবা মোঃ আব্দুল হাকিম খন্দকার সাকোয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক এবং মা শ্যামলী আক্তার  সহকারী শিক্ষক বানুর হাট সরকারি প্রাঃ বিদ্যাবলয় দেবীগঞ্জে কর্মরত। তাদের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নে।

স্বস্তি জানায়, সে তার বাবা, মা, বোন ও কলেজের শিক্ষকদের অনুপ্রেরণায় এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তাই তাদের কাছে সে কৃতজ্ঞ। স্বস্তি খন্দকার ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সবার কাছে দোয়া প্রার্থী।

সাকোয়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ শাহীনূর ইসলাম জানায়, স্বস্তি
এবার উপজেলায় একমাত্র জিপিএ ৫ (গোল্ডেন এ+) পেয়ে কলেজের মুখ উজ্জ্বল করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফল এটি। আমরা তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।


এ ক্যটাগরির আরো খবর..