ফল খাবার সঠিক সময়

স্বাস্থ্য ডেস্ক: যুক্তরাজ্যের ডেন্টিল অ্যাকটিভ পরিচালিত নতুন এক জরিপে দেখা যায়, শরীরের গঠন ও বৃদ্ধির জন্য ফলমূল গুরুত্বপূর্ণ হলেও তা দাঁতের ক্ষতি করে থাকে। জরিপে যুক্তরাজ্যের ৪৫৮ জন দন্তচিকিৎসক, পেশাদার বিশেষজ্ঞ ও কর্মী অংশ নেন। তাঁরা দুই খাবারের মাঝে মিষ্টি ফল খাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন এবং দাঁতের জন্য ক্ষতিকর কিছু খাদ্যাভ্যাস চিহ্নিত করেছেন।

যেমন দাঁত, দন্তমূল ও দাঁতের শক্ত বহিরাবরণের ক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে জলখাবার। আর এক-তৃতীয়াংশ বিশেষজ্ঞ মনে করেন, চকলেট ও বিস্কুটের মতো আপেলও দাঁত, মাড়ির অনেক ক্ষতি করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।