আবু নাসের হুসাইন, ফরিদপুরঃ র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক কোতয়ালী থেকে মোঃ রাসেল রহমান (৩১) ও আকাশ গুহ (৩৯) নামে দুই মাদকসেবীকে আটক করে। রাসেল কোতয়ালী থানার গোয়ালচামট মোল্লা বাড়ী সড়ক এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে। আকাশ ঝিলটুলি এলাকার অনিল কুমার গুহের ছেলে। আটককৃত উভয়কে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ফরিদপুর র্যাব-৮ সুত্রে জানা গেছে, র্যাব-০৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে রবিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন স্বর্ণ কুটির মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেল রহমান ও আকাশ গুহকে আটক করে। উল্লেখ্য যে, আকাশ গুহ মধুখালী উপজেলার এলজিইডিতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। র্যাবের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, আটককৃত আসামীদের নিকট হতে সর্বমোট ৮ পিস ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৯(ক) ধারা মোতাবেক ধৃত আসামীদের প্রত্যেককে ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুঁড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার হাসান মোঃ হাফিজুর রহমান।



