× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দীর্ঘ চেষ্টার পর হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
পালানো আসামি গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় থানা থেকে কোর্টে চালান করার সময় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ মো. তুরাপ শেখ (৩২)  পালানোর প্রায় ৮ ঘণ্টা পরে ফের গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূইয়া  বিষয়টি নিশ্চিত করে বলেন, পালানোর পরেই বিভিন্ন যায়গায় আত্মগোপন করার চেষ্টা করেছেন তুরাপ শেখ। তবে পুলিশে সুকৌশল অভিযানে তাকে রাতেই আটক করা হয়।

গ্রেফতার তোরাপ শেখ উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামের রুস্তম শেখের ছেলে। তার বাড়ি কুমিল্লা হলেও তিনি নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।

এর আগে রোববার (০২ অক্টোবর) বিকেলে সদরবেড়া থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়েছিল। এর আগেও তিনি একবার র‌্যাবের গাড়ি থেকে পালিয়েছিলেন বলে জানা গেছে।

জানা যায়, সোমবার দুপুরে তোরাপকে ফরিদপুর কারাগারে পাঠানোর সময় তালমা সদরবেরা এ কে জুট মিলের সামনে পৌঁছালে সিএনজিচালিত আটো গাড়ি থেকে লাফ দিয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান। পরে ঘটনাটি ছড়িয়ে পড়ায় এবং পুলিশের তৎপরতায় এদিন রাতেই নগরকান্দার সদরবেরা এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..