ফরিদপুরের সালথা থেকে গৃহবধুর লাশ উদ্ধার

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রাম থেকে ফজরা বেগম (২১) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সালথা পুলিশ।

বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ফজরা ওই গ্রামের শওকত শেখের স্ত্রী ও ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের জাফর শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। রাতে স্বামীর বাড়ির বসতঘরের আড়ার সাথে উড়না পেচানো অবস্থায় ফজরার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।