পাকিস্তানি জেনারেলদের প্রেতাত্মা এদেশে রয়ে গেছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পাকিস্তানি জেনারেলদের প্রেতাত্মা এদেশে রয়ে গেছে -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
পাকিস্তানি জেনারেলরা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতাবিরোধীরা এদেশে এখনো রয়ে গেছে

পাকিস্তানি জেনারেলরা পরাজিত হয়ে বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতাবিরোধীরা এদেশে এখনো রয়ে গেছে।বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রাজধানীর বাংলা একাডেমিতে ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর আয়োজিত ‘বিদ্রোহী মার্চ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করে না। তাই এখনও শোনা যায় এরা নাকি পাকিস্তান আমলে ভালো ছিল। যারা বলে পাকিস্তান আমল ভালো ছিল, ব্যালটের মাধ্যমে তাদের রাজনৈতিক কবর রচনা করতে হবে।

বঙ্গবন্ধু অধ্যাপক ও ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি মুনতাসীর মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিক চৌধুরী, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সাধারণ সম্পাদক ড. মুর্শিদা বিনতে রহমান।

অনুষ্ঠানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শাহরিয়ার কবির রচিত ‘আমার একাত্তর’ ও ‘আমাদের একাত্তর’ শিরোনামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।