প্রায় সাড়ে পাঁচ মাস পর খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেন চালু 

প্রায় সাড়ে পাঁচ মাস পর খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেন চালু 
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল (যশোর): মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস লোকাল ট্রেনটি চালু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে গেছে।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণের কারনে গত ২৪ মার্চ খুলনা-বেনাপোল পথে খুলনা-বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে লোকাল এ ট্রেনটি চালানোর নিদ্ধান্ত নেয় সরকার। তারই পরিপেক্ষিতে আজ দুপুরে খুলনা স্টেশন থেকে বেনাপোলের উদ্দেশ্য ছেড়ে আসে। এবং বিকালে বেনাপোল থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে গেছে বেতনা এক্সপ্রেস ট্রেনটি।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা-বেনাপোল রুটে লোকাল বেতনা এক্সপ্রেস ট্রেনটি প্রায় সাড়ে পাঁচ মাস পর চালু হয়েছে। এটি আগে দিনে দুই বার খুলনা-বেনাপোল রুটে চলা চল করতো। তবে এটি করোনা ভাইরাসের কারনে ট্রেনটি দিনে একবার চলবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।