মেহের আমজাদ,মেহেরপুরঃ দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর সদর উপজেলা প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে বিভিন্ন এলাকায় বিনামূল্যে গরু, ছাগল, ভেড়া ও মহিষের টিকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় মেহেরপুর সদর উপজেলার গোভীপুরসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে এসকল টিকা প্রদান করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রাণি সম্পদ অফিসার ডা. মোহাঃ নূর আলম, অফিস সহকারি আজহারুল হক, ভিএফএ রহমত উল্লাহ, সহকারি ভলেন্টার হিসেবে কাজ করেন জিনারুল ইসলাম, মুস্তাকিম, মতিন প্রমুখ।
মেহেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নে বিনামূল্যে গরু, ছাগল, ভেড়া ও মহিষের মোট ৩০০৫ টি টিকা দেওয়া হয়। এর মধ্যে পিপিআর ২৫০০, তড়কা ৫০০ মাত্রা, খুরা ৭০৫ মাত্রা টিকা প্রদান কর হয়। তিনটি ইউনিয়নের সাধারন মানুষ ও খামারীদের মাঝে ৭০৫টি গরু ও মহিষের খুরা রোগের টিকা প্রদান, ৫০০ টি তড়কা রোগের টিকা প্রদান এবং ২৫০০টি ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান করা হয়।




