প্রাইভেট কোম্পানিতে কাজ করা ব্যক্তিদের জন্য বড়ো উপহার মোদী সরকারের! করা হবে নতুন নিয়মের ঘোষণা।প্রাইভেট সেক্টরের কর্মীদের গ্র্যাচুইটির সেবা কমিয়ে ৩ বছর করতে চলেছে।অর্থাৎ কোনো কর্মচারী কোনো কোম্পানিতে নূন্যতম ৩ বছর কাজ করে নিলেই গ্র্যাচুইটির পরিষেবা পাবে। এখন গ্র্যাচুইটির জন্য নূন্যতম সময় ৫ বছর রয়েছে। ট্রেড ইউনিয়ন কর্তৃপক্ষ বহু সময় থেকে এই গ্র্যাচুইটির ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে আসছে। ৫ বছর সময়সীমা থাকার জন্য অনেক কর্মী চাকরি বদল করে যাতে তারা এই সুবিধা মিস করে যায়। অন্যদিকে লেবার মিনিষ্ট্রি গ্র্যাচুইটি গণনার উপর কাজ করছে। গ্র্যাচুইটি গননা ৩০ দিনের সালারির মধ্যে করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমান সময়ে প্রাইভেট কর্মচারীদের গ্র্যাচুইটি ১৫ দিন সালারির উপর গণনা করা হয়।
জানিয়ে দি, এই খবরের উপর একদিকে যেমন প্রাইভেট কর্মচারীরা নিজেদের খুশি ব্যাক্ত করেছে তেমনি অন্যদিকে বিরোধীরা এইন নিয়ে সরকারের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। বিরোধীরা সরকারের পদক্ষেপকে ভোট ব্যাঙ্কের রাজনীতি বলে অভিহিত করেছে।




