× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁস বন্ধে ব্যর্থতার দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস বন্ধে ব্যর্থতার জন্য শিক্ষামন্ত্রীর অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ডাক ও রেজিস্ট্রিযোগে বুধবার এ নোটিশ পাঠান। নোটিশের অনুলিপি শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে পাঠানো হয়েছে।

শিক্ষামন্ত্রীর অপসারণে নোটিশ পাওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া না হলে মন্ত্রীর পদে থাকার বিষয়ে চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করা হবে।

নোটিশে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস করতে শিক্ষামন্ত্রী ব্যর্থ। তাই তার পদে থাকার অধিকার নেই। তাকে অপসারণ করে সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী যিনি সংসদ সদস্য নন এমন একজন শিক্ষায় অসামান্য দক্ষ উচ্চশিক্ষিত নাগরিককে শিক্ষামন্ত্রী করার কথা হোক।

নোটিশে আরও বলা হয়েছে, সংবিধানের ৫৮(১) (ক) (গ)(২) অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান শিক্ষামন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করবেন বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ওই মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দান করে ওই মন্ত্রীর নিয়োগ অবসান ঘটাবেন।


এ ক্যটাগরির আরো খবর..