শার্শায় শিক্ষক-সুপারভাইজাদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলা অডিটোরিয়ামে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় অগ্রনী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ৫ দিন ব্যাপী শিক্ষক-সুপারভাইজাদের প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে।
আজ সকালে এ কর্মশালা শুরু হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিাযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।  এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, অগ্রনী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুপমা মিত্র প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।