প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগের গুঞ্জন!

বিশেষ প্রতিবেদকঃ ছুটি নিয়ে দেশের বাইরে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে গুঞ্জন চলছে।

গতকাল শুক্রবার সকালে সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেছেন বলে কয়েকটি গণমাধ্যম পারিবারিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করছে। তবে বিষয়টি সরকারের কোনো মহল থেকে নিশ্চিত করা যায়নি।

শুক্রবার রাতে সাংবাদিকদের আইনমন্ত্রী জানান, ছুটির বিষয়টি তার জানা নেই। যেহেতু প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটির মেয়াদ বাড়াননি তাই শনিবার থেকে তিনি অনুপস্থিত বলে গণ্য হবেন।

আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির অনুপস্থিতিতে আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন।

অসুস্থতার কারণ দেখিয়ে প্রধান বিচারপতি গত ৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান। পরবর্তীতে ওই ছুটির মেয়াদ বাড়ান ১০ নভেম্বর পর্যন্ত। ছুটিতে থাকা অবস্থায় গত ১৩ অক্টোবর তিনি অস্ট্রেলিয়া যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।