নিজস্ব প্রতিবেদকঃ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের দাবি তোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চেয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের উত্তর হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘প্রধানমন্ত্রী প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বলেছেন। বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার কারণে আপনি নিজেই পদত্যাগ করুন।’ জয়নুল আবেদীন আরো বলেন, ‘প্রধান বিচারপতি একা এই রায় দেননি। আপিল বিভাগের সকল বিচারপতি একমত হয়ে এই রায় দিয়েছেন। প্রধান বিচারপতিকে বলব, সরকারের কিছু ব্যক্তি ছাড়া ১৬ কোটি মানুষ আপনার সঙ্গে আছে।’ প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, আবেদ রাজা, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণ প্রকাশের পর তা নিয়ে নানা মহলে শুরু হয় আলোচনা সমালোচনা। রায়ে বর্তমান সংসদকে ইম-ম্যাচিউরড বলে উল্লেখ করা হয়। এরপর জাতীয় সংসদের সদস্যরা এর বিরোধিতা করে নানা বক্তব্য দেন। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রধান বিচারপতিকে নিয়ে নানা মন্তব্য করেন।
এরমধ্যে সবশেষ গতকাল সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন প্রধান বিচারপতিকে। উনাকে এসব কথা বলার আগে ওই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।
প্রধান বিচারপতির রায়ের পক্ষে ১৬ কোটি মানুষ আছেনঃ জয়নুল আবেদীন
এ বিভাগের আরো সংবাদ




