প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দায়িত্ব গ্রহন করায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন- শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধিঃ শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বিতারিত রোহিঙ্গাদের দায়িত্ব গ্রহন করায় বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন। জনবান্ধব এ সরকার ৫ লক্ষ রোহিঙ্গার ভরণ পোষনের দায়িত্ব গ্রহন করে নজির স্থাপন করেছেন।

শুক্রবার বিকেলে নলছিটি উপজেলার উন্নয়ন মূলক কাজের অংশ হিসেবে ফয়রা ঋষি বাড়ীর সামনের ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে কুশংগল ইউনিয়ন আ’লীগের ৯টি ওয়ার্ডের কমিটির সভাপতি, সাধারন সম্পাদক সহ সকল নেতা কর্মিদের সাথে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান। বাংলাদেশ আজ আর কারো মুখাপেক্ষি নয়, এ দেশের মানুষকে না খেয়ে থাকতে হয় না। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এ ধারা অব্যাহত রাখতে তার হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্ত্রী জানান।

বর্তমান সরকার অবহেলিত দক্ষিন জনপদের ব্যাপক উন্নয়ন করেছেন। এই সরকার আগামীতে ক্ষমতায় আসলে এ জনপদ এশিয়ার সমৃদ্ধি অঞ্চলে পরিনত হবে। পরে মন্ত্রী কুশংগল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিউর রহমান সরদারের সভাপতিত্বে ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভার অংশ গ্রহন করেন। এর আগে শিল্পমন্ত্রী বিকেল ৪ টায় নলছিটি পৌর এলকায় সেবা ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক সেন্টার এর উদ্ধোধন করেন।

এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, সাধারন সম্পাদক এ্যাডঃ খান সাইফুল্লাহ্ পনির সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মোঃ ইউনুস লস্কর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম, সহ-সভাপতি খন্দকার মুজিবর রহমান, সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, পৌর আ’লীগের সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান, সাধারন সম্পাদক জনার্ধন দাস, জেলা পরিষদ সদস্য ওয়াহেদ কবির খান, নাছিমা আক্তার, কুশংগল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সিকদার, নলছিটি সেবা ক্লিনিক ও সেবা ডায়গনষ্টিক কমপ্লেক্স এর পরিচালক খান মনিরুজ্জামন বিপ্লব সহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।