প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না: কাদের

বিশেষ প্রতিবেদকঃ নিয়ম মেনেই আগামী নির্বাচন হবে। প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না বলে সাফ জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে বিএনপির অংশ নেয়া না নেয়া দলের ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে জনগণ উন্নয়নের পক্ষ্যে তাই বিএনপির জয়ের কোনো সুযোগ নেই বলে মনে করেন, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সংবিধান মেনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারো জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার নারায়ণগঞ্জে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করে তিনি বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া বিএনপির ব্যাপার।

এছাড়া দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির দেয়া ভুল তথ্যের কারণেই জার্মানির প্রতিবেদনে বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক বলা হয়েছে। জনগণ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চললেও পথ হারাবে না আওয়ামী লীগ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।