প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন সনজিত চন্দ্র দাস

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন সনজিত চন্দ্র দাস

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস।

আজ মঙ্গলবার (মার্চ ২১) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।সনজিত চন্দ্র দাস

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে গ্রেড-৯-এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩০৬০/- টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে যোগদানের তারিখ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

সনজিত বর্তমান কমিটির আগের কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

এদিকে সনজিত চন্দ্র দাস বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই সর্বদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলাম। আমাকে এসাইনমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করবো।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।