প্রতিরোধ করে সাম্প্রদায়িক বিষদাত ভেঙ্গে ফেলার প্রত্যয় জানালেন ছাত্র যুব ঐক্য পরিষদ

রবীন্দ্রনাথ বসু ও মনোরঞ্জন মজুমদারঃ   নিরাপরাধ সংখ্যালঘুর বাড়ীঘড়, উপাসনালয় ভাংচুর ও অগ্নিসংযোগ, নির্যাতন-নীপিড়ন, সম্পত্তি দখলের ন্যায় সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করে অপশক্তির বিষদাত ভেঙ্গে ফেলার প্রত্যয় জানালেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ।

আজ ১৪ নভেম্বর মঙ্গলবার রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ফেইসবুকে কথিত ধর্ম অবমাননার জিগির তুলে সাম্প্রতিককালে ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর, রংপুরের ঠাকুরপল্লীতে ও ফরিদপুরের সদরপুর উপজেলায় সংখ্যালঘু নিরাপরাধীদের মিথ্যে মামলায় শাস্তি, বাড়ীঘর উপাসনালয় ভাংচুরসহ সকল সাম্প্রদায়িক পৈচাশিক ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এ মানববন্ধন।

বিক্ষোভ মিছিলের আগে জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে ছাত্র যুব ঐক্য পরিষদ নেতৃবৃন্দ রংপুর ও ফরিদপুরসহ সারা দেশে ইতোপূর্বে অনুষ্ঠিত বিভিন্ন ঘটনায় ফেইসবুকে ভুয়া পোষ্টিং দিয়ে যেসব দুর্বৃত্ত ধর্ম অবমাননার মিথ্যা জিগির তুলে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ করেছে, সম্প্রদায়ে ঘৃণা বিদ্বেষ সৃষ্টির চেষ্টা করেছে, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইনের আওতায় দ্রুততম সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানিয়ে বলেছেন, কর্তব্যে অবহেলার দায়ে স্থানীয় প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধেও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ইতোপূর্বে কক্সবাজারের রামু, পাবনার সাঁথিয়া, দিনাজপুরের চিরিরবন্দর, ব্রাহ্মণবাড়ীয়ার নাসির নগর, রাঙামাটির লংগদুতে সংগঠিত সাম্প্রদায়িক হামলার কোন বিচার হয়নি। এছাড়া গত ১১ নভেম্বর উপমহাদেশের বিখ্যাত সেতার বাদক উদয় শংকর ও পণ্ডিত রবি শংকর-এর পৈত্রিক বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলায় সদরে শীতলা মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুস্কৃতিকারীরা। সরকার সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদী শক্তিসমূহের বিরুদ্ধে অনতিবিলম্বে দৃঢ় ভূমিকা গ্রহণে ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সময়ে বিশেষভাবে সংখ্যালঘু জনগোষ্ঠিকে টার্গেট করে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করবে যা গণতন্ত্রের জন্যে কোনভাবেই শুভ হবে না।

নেতৃবৃন্দ বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর এ ধরনের সাম্প্রদায়িক হামলা, নির্যাতন, নিপীড়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে সংসদ নির্বাচনে ভোটদানে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে, এমনকি অংশগ্রহণ করবে কি না তা তারা ভেবে দেখতে বাধ্য হবেন।
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতিত্রয়ের অন্যতম সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী, রমেন মণ্ডল, ব্রজ গোপাল দেবনাথ, সাগর হালদার, অ্যাড. কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, দিপালী চক্রবর্তী, ডেবিড বৈদ্য প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।