পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় র্যাব, আর্মি, পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রিপন ওরফে হালিম মালী নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।
খুলনার পাইকগাছায় ভুয়া র্যাব, আর্মি, পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রিপন ওরফে হালিম মালী নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। সে উপজেলার শ্যামনগর গ্রামের মোহর আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিষ্ণুপুর গ্রামের মৃত্যু বক্স গাজীর ছেলে কামরুল গাজীকে ১ লাখ ৭০ হাজার টাকা অনুদান নিয়ে দেয়ার কথা বলে ১০ হাজার টাকা দাবী করে প্রতারক হালিম।
ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখার সামনে লেনদেন করার সময় কামরুলের বোন তমা আক্তার পুলিশকে সংবাদ দেয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ ১২শ টাকাসহ তাকে আটক করে। এ সময় আরো ৮/১০জন লোক থানায় এসে অভিযোগ করে সে চাকরী দেয়ার কথা বলে, বিভিন্ন মামলা মোকদ্দমা থেকে মুক্তি দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সে বিভিন্ন জায়গায় র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ গোয়েন্দা বিভাগের অফিসার পরিচয় দিয়ে এ ধরণের কর্মকান্ড করে বলে অভিযোগকারীরা পুলিশকে জানায়। ওসি এমদাদুল হক শেখ জানান, আটক রিপন একজন প্রতারক ইতোমধ্য প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




