× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি

প্রচন্ড তাপদাহে স্বপ্ন ভেঙেছে আম চাষিদের

admin
হালনাগাদ: সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭

এম,এ,জলিল শার্শা উপজেলা প্রতিনিধি: গাছ তলায় বিছানো আম দেখলে মনে হবে এ যেন কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। কিন্তু আসলে তা না। প্রচণ্ড তাপদাহ আর বৃষ্টির অভাবে গাছ থেকে আমের গুটি ঝরে এ হাল হয়েছে। এতে এতোদিন ধরে লাভের আশা নিয়ে চাষিরা যে  স্বপ্ন দেখে আসছে তা যেন সব মিথ্যা হয়ে গেছে।

কৃষি কর্মকর্তা বলছেন, এটা তাপমাত্রাজনিত সমস্যা। জমিতে নিয়মিত পানি সেচ ও স্প্রে করলে ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে।

সরেজমিনে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, খরচ কম আর লাভ বেশি হওয়ায় গত ৫ বছরে অনান্য  ফসলের আবাদ  ছেড়ে চাষিদের আগ্রহ বেড়েছে  আম চাষে। ফলনও ভালো হয়েছিল। তবে নতুন বছরে এ পর্যন্ত বৃষ্টির দেখা  না মেলায় এবং  তাপমাত্রা বেড়ে যাওয়ায় গাছের আম ফেটে যাচ্ছে, আবার  শুকিয়ে ঝরে পড়ছে। এতে একদিকে  মহাজনদের দেনা পরিশোধ ও অন্যদিকে নিজেদের লোকসানের কথা ভেবে চাষিদের মাথায় হাত উঠেছে।

বেনাপোল বাজারের একজন আমের আড়তদার হযরত। এবছর তিনি উপজেলার বিভিন্ন এলাকায়  প্রায় ৩০ বিঘা জমি চাষিদের কাছ থেকে  বর্গা নিয়ে আম গাছের পরিচর্যা করে আসছেন। এ আম নিয়ে তার অনেক স্বপ্ন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু  দিন দিন রোদের তীব্র তাপমাত্রা বেড়ে যাওয়ায় তার গাছের অধিকাংশ আম ইতিমধ্যেই ঝরে পড়েছে। এতে তার দেখা সব স্বপ্ন যেন মিথ্যা হয়ে গেছে।

জানালেন, এবছর তার প্রায় ২৫ লাখ টাকার আম বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু যে অবস্থা তাতে অর্ধেক টাকাও পাওয়া যাবে না। এতে তার বড় আকারের লোকশান হবে।

বেনাপোলের বড় আঁচড়া গ্রামের আমচাষি  হোসেন মাস্টার জানান, একদিকে সার-বিজের উর্দ্ধমুখী দর, অন্যদিকে দিন দিন রোগ বালায় বাড়তে থাকায়  গত ৫ বছর ধরে তিনি ধান চাষ কমিয়েছেন। কম খরচে লাভ ভালো হওয়ায় ঝুঁকে পড়েছেন আম চাষে। এবছর ৯ বিঘা জমিতে আম চাষ করেছেন। গত বছরও ভালো লাভ হয়েছিল। কিন্তু এবার বৃষ্টির অভাবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় গাছ থেকে যেভাবে আম ঝরে পড়ছে তাতে শেষ পর্যন্ত আদৌ আম টিকবে কিনা সন্দেহ।

একই এলাকার  আমচাষি মেহেরের ছেলে রফিকুল বলেন, ৫ বছরের জন্য ১১ বিঘা জমি বর্গা নিয়ে আমের চাষ করেছি। এবছরে এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই। এতে খরায় আম ঝরে যে লোকসান হয়েছে তাতে মহাজনের দেনা কিভাবে মেটাবো তা নিয়ে চিন্তায় পড়েছি।

শার্শার কায়বা ইউনিয়নের রাড়িপুকুর গ্রামের ব্যবসায়ী নূর মোহাম্মদ শেখ ব্যবসায় লোকসানের কারণে বাড়িতে বসা ছিলেন। এক পর্যায়ে সবার দেখা-দেখি তিনিও আম চাষ শুরু করেন। বর্তমানে ২০ বিঘা জমিতে তার বাগান রয়েছে। তীব্র খরায় তিনিও ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।

উপজেলা কৃষি অফিসার হিরক কুমার সরকার সোমবার (১৭ এপ্রিল) তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে আম ঝরে যাচ্ছে। জমিতে নিয়মিত পানি সেচ ও স্প্রে করলে ক্ষতির হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। এক্ষেত্রে ১০ লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে অথবা লুট্রাফস ২৪ নামে তরল ওষুধ ব্যবহার করা যেতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..