পেঁয়াজ ছাড়াও দুর্দান্ত রান্না করা যায় এমনকি বিরিয়ানিও

পেঁয়াজ ছাড়াও দুর্দান্ত রান্না করা যায় এমনকি বিরিয়ানিও

রান্না একটা আর্ট বা শিল্প। ব্যক্তি বিশেষ এই শিল্প পরিবর্তন হয়। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, বাঙালি রান্নায় সাধারণত যে উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয়, তাতে পেঁয়াজের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই পেঁয়াজ লাগবেই এমন ধারণা ঠিক না।

একই রেসিপি কেউ বেশী মসলায় রান্না করে, কেউবা প্রচলিত নিয়ম ভেঙে অতি প্রয়োজনীয় দুএকটি মশলাতেই দুর্দান্ত রান্না করতে পারেন।

রান্নায় টমেটো বাটার ব্যবহার খুব সহজেই যে কোনো খাবারকে সুস্বাদু করে তুলবে। যে কোনো ধরনের খাবার রান্নাতেই টমেটো মানিয়ে যায়।

রুমানা আজাদ বলেন, আমার ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু ডিশ তৈরি করেছি- কোনোরকম পেঁয়াজ ব্যবহার না করে। তিনি বলেন, কিন্তু সেই ডিশের স্বাদ কোনো অংশেই কম নয়।

পেঁয়াজ ছাড়া সুস্বাদু বিরিয়ানিও রান্না করা যায়।  ইদানীং হোটেলগুলোতেও দেখা যায় পেঁয়াজ ও শসার বিকল্প হিসেবে সালাদ হিসেবে পেঁপে ব্যবহার করতে।

ব্যক্তি জীবনে আমরা অধিকাংশ ভাজিতে পেঁয়াজ ব্যবহার করি। কিন্তু দেখা গেছে কিছু কিছু ভাজির সঙ্গে পেঁয়াজ বেমানান। যেকোনো মচমচে ভাজিকে পেঁয়াজের থেকে রসুনের ব্যবহার আরও স্বাদ বাড়ায়। ইদানীং পিঁয়াজিতে পেঁয়াজের বিকল্প কিছু ব্যবহার করা হচ্ছে।

রান্নায় মশলার ব্যবহার অধিকাংশ প্রচলিত নিয়ম অনুস্মরণ করে হয়। তবে অনেকেই অভিজ্ঞতার জন্য অনেক সময় পুরনো নিয়ম ভাঙেন, দেখা যায় তখন আচমকা সুস্বাদু খাবারের দেখা পেয়ে যান।

অনেকেই বলেন, রান্নায় অতি প্রয়োজনীয় পেঁয়াজ। তবে পেঁয়াজ ছাড়া রান্না করেও তাক লাগিয়ে দিচ্ছেন কেউ কেউ। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখা গেছে কেউ কেউ সারাজীবনে পেঁয়াজ খাননি কিন্তু তাদের খাবার স্বাদে অতুলনীয়। অনেক নিরামিষভোজী মানুষ পেঁয়াজ খান না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।