ঝিনাইদহের পুলিশ সুপার কম্বল নিয়ে হাজির হলেন কালীগঞ্জ বারবাজর বেদে পল্লীতে

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম মঙ্গবার রাত সাড়ে ৭ টায় হঠাৎ করেই হাজির হলেন কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বেদে পল্লীতে।

উত্তরের কনকনে ঠান্ডা বাতাসে প্রচন্ড শীতে হঠাৎ করে বেদে জনগোষ্ঠিদের মাঝে উষ্ণতার পরশ বুলিয়ে দিল পুলিশ সুপারের কম্বলগুলি।

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া, ক্যাম্পের এস আই, এসআইসহ পুলিশ সদস্য বৃন্দ। কম্বলপ্রাপ্ত ভাসমান বেদেরা জানান, আমরা পুলিশ দেখলে দৌড়ে পালাই, কিন্তু এই এসপি স্যার যেভাবে আমাদের নিকট এসে কম্বল বিতরণ করলেন তাতে আমরা অনেক অনেক খুশি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।