আশাশুনি থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫

আশাশুনি থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫

সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা : আশাশুনি থানার অফিসার ইনচার্জ আবদুস সালামের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলার আসামী কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের করিম বক্স সরদারের ছেলে আনিছুর রহমান ও স্ত্রী নাইমা ওরফে রাহিমা খাতুনকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।

এসআই ফকির জুয়েল রানা অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী মাদারীপুর জেলা সদরের ডাসার গ্রামের মৃত সৈয়দ আব্দুল রশিদ হোসেনের ছেলে আবির হোসেন, আশরাফ হোসেন, ও কন্যা রওশনারা আঁখিকে খানজাহান আলী থানার শিরোমনি এলাকা থেকে গ্রেফতার করেন। এছাড়া আশাশুনির কুড়িকাউনিয়া গ্রামের আমজাদ গাজীর ছেলে সবুজ হোসেনকে প্রতাপনগর হাইস্কুল মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের নামে আশাশুনি থানায় পৃথক পৃথক মামলা রয়েছে। সকল আসামীকে বৃহসম্পতিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।