× Banner
সর্বশেষ
আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭ জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

ডেস্ক

পুরো রাষ্ট্র কাঠামোই ধ্বংস করে ফেলেছে সরকার -সেলিমা রহমান

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
রাষ্ট্র কাঠামোই ধ্বংস

আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে। এটি করতে গিয়ে তারা পুরো রাষ্ট্র কাঠামোই ধ্বংস করে ফেলেছে। তাদের উৎখাত ছাড়া দেশে জনগণের শাসন কায়েম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

আজ শুক্রবার (২৩ ডিসেম্বর)ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলটির সব নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভাটির আয়োজন করে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরাম।

তিনি বলেন,যতবারই তারা ক্ষমতায় এসেছেন, ততবারই কর্তৃত্ববাদী শাসন কায়েমের চেষ্টা করেছেন। নিজেদের অপশাসন টিকিয়ে রাখতে জনবিচ্ছিন্ন এ সরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছেন। গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলোকে আওয়ামী লীগ ধ্বংস করেছে।

সেলিমা রহমান বলেন, দেশে বেকারত্ব বেড়েছে। শিক্ষিত যুবকরা কাজের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছেন। অথচ দুর্নীতিগ্রস্ত সরকারের লোকজন দেশের টাকা বাইরে পাচার করছেন। জ্বালানী, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব কিছুর মূল্যবৃদ্ধির পেছনে এ সরকারের সুবিধাভোগীরা জড়িত। দেশে বড় বড় প্রকল্পের নামে লুটের মহোৎসব চলছে।

সেলিমা রহমান আরও বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীরা যে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাতে আমরা গর্বিত। আমাদের নেতাকর্মীরা জেলে অবর্ণনীয় অত্যাচার সহ্য করছেন। আমাদের সিনিয়র নেতাদের ডিভিশন দেওয়া হচ্ছে না। এমন প্রতিবন্ধকতার মধ্যেও যারা সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদের ত্যাগ-তিতিক্ষার কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিএনপি নেতাদের ত্যাগের কথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী কেন্দ্রীয় ফোরামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, যুবদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হাকীম, ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়বাদী কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাদশা প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..