সবুজ আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সরকার পাড়া গ্রামে জমি-জমা নিয়ে সংঘটিত মারপিটের ঘটনায় আহত রুহুল আমীন (৩০), গত ০৫-০৯-১৭ তারিখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।
জানা যায়, গত ১১-০৮-২০১৭ ইং তারিখে বৈরচুনা সরকার পাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুরজামাল গং ও রহুল আমীন গংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে রুহুল আমীনের মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। তাকে সহ অন্যান্য আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই উন্নত চিকিৎসার জন্য রুহুল আমীন ও আবু লাইস (লিটন)কে ঐ দিনেই দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অবস্থার অবনতি ঘটায় রুহুল আমিন কে ঐ দিনেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত ০৫-০৯-২০১৭ তারিখে রুহুল আমিন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আই,সি,ইউ ইউনিটে মারা যায়। কোতয়ালী ইউ.ডি মামলা নং-১৫১ তারিখ ০৫.০৯.২০১৭ইং। উক্ত সম্পর্কে গত ২৬-০৮-১৭ তারিখে পীরগঞ্জ থানায় একটি মামলা রজু হয়েছে যাহার স্বারক নং-২১২৯।



