পিসিবি চেয়ারম্যানকে মিথ্যাবাদী বললেন মিয়াঁদাদ!

নিউজ ডেস্ক:  সম্প্রতি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান দেশটির সাবেক তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদকে জাতীয় দলের কোচ হিসেবে ব্যর্থ বলেছেন। অবশ্য তাঁর খেলোয়াড়ি জীবনের প্রশংসা করেছেন পিসিবি প্রধান।তবে এই মন্তব্যের পর পিসিবি চেয়ারম্যানের ওপর বেজায় চটেছেন মিয়াঁদাদ।

এ সম্পর্কে মিয়াঁদাদ বলেন, ‘কেউ যদি আমার পারফরম্যান্সের বিষয়ে খোঁজ নিতে চান, তাহলে মুস্তাক আহমেদ, মইন খান, ইনজামাম, ওয়াসিম আকরামকে জিজ্ঞাসা করুণ। আমি শাহরিয়ারকে বলেছিলাম, পাকিস্তানের ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত। কিন্তু তিনি আমার কথায় গুরুত্ব দেননি।’

পিসিবি চেয়ারম্যানকে পাল্টা আক্রমণ করে মিয়াঁদাদ আরো বলেন, ‘আসলে তিনি (শাহরিয়ার) মিথ্যাবাদী। তা ছাড়া তিনি ক্রিকেট খেলা কিছুই বোঝেন না।’মিয়াঁদাদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার আমির সোহেল। এ ব্যাপারে তিনি বলেন, ‘বিচার-বিশ্লেষণ করলে দেখা যাবে শাহরিয়ারের পারফরম্যান্সই ভালো নয়। তাই মিয়াঁদাদের দিকে আঙুল তোলার অধিকার তাঁর নেই। তিনি এবং তাঁর ঘনিষ্ঠজনরা মিলে পাকিস্তানের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছেন।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।