পিরোজপুরে আওয়মীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

রাসেল শেখ পিরোজপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও ঈদ পুনমিলনী-২০১৮ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে শহরের গোপাল লক্ষণ টাউন হলের স্বাধীনতা মঞ্চে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম এ আউয়াল সমাবেশের সভাপতিত্ব করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, আক্তারুজ্জামান ফুলু, জেলা মহিলা সভানেত্রী অধ্যাপিকা লায়লা ইরাদ, সম্পাদক শাহিদা বরেক, রফিকুর ইসলাম সুমন, জাহিদ হোসেন পিরু, জেলা ওলামা লীগ সভাপতি মাওঃ মীর মোঃ ফারুক আব্দুল্লাহ, মাওঃ নাছির উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিকুজ্জামান অনিক, সাবেক সভাপতি হাসান আম্মান লিটন, জেলা জাসদের নেতা চন্দ্র শেখরসহ আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।