× Banner
সর্বশেষ
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আওতাধীন সংস্থাসমূহেরবার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ জুন, ২০১৯

ঢাকা, ৯ আষাঢ় (২৩ জুন) : আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সাথে এর আওতাধীন ৬টি সংস্থার ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ মেসবাহুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

তার সাথে ভারত প্রত্যাগত শরণার্থীদের প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তুদের নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা নির্মল কান্তি চাকমা নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সচিব বলেন, একটি উন্নত সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি একটি মাইলফলক। সীমিত সম্পদের পরিকল্পিত উন্নয়নের জন্য আবাসিক বিদ্যালয় তৈরি, সুপেয় পানির ব্যবস্থা, মিশ্র ফলজ বাগান সৃজন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান তৈরি তথা ভৌত অবকাঠামোগত বিষয়সমূহ অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে স্বাক্ষরিত এ চুক্তি ফলপ্রসূ হবে। সাথে সাথে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। তিনি নির্ধারিত সময়ে সকল কাজ শেষ করার জন্য সংস্থা প্রধানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..