× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোনো বিলম্ব চায় না সরকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
রূপপুরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার এ প্রকল্পে কোনো বিলম্ব চায় না। কোনো সমস্যা দেখা দিলে সরকারকে দ্রুত জানানোর জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

আজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’ পরিদর্শন করে এসব কথা বলেন।

প্রকল্পে ভৌত কাজের অগ্রগতি, কুলিং সিস্টেমের জন্য যন্ত্রপাতি স্থাপন, কুলিং প্ল্যান্ট, ইউরেনিয়াম প্ল্যান্টের নির্মাণ কাজের অগ্রগতি তিনি ঘুরে দেখেন এবং প্রকল্পের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, এটমস্ট্রয় এক্সপোর্টের প্রধান প্রকৌশলী ইউ এম কশেলেভ (Yu. M. Koshelev) এবং উপপ্রকল্প পরিচালক মোঃ হাছিনুর রহমান-সহ দেশি-বিদেশি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা পেশ করেন এটমস্ট্রয় এক্সপোর্টের পরিচালক আই. এ. টুপিলভ (I. A. Tupilov)। এ সময় জানানো হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুইটি ইউনিটে ১২০০ মেগাওয়াট করে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

এ বিদ্যুৎ প্রকল্পের কাজ ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। প্রকল্পের দুইটি ইউনিটের কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করতে রিয়েক্টর ভেসেল, স্টিম জেনারেটর, পোলার ক্রেন এবং টারবাইন- এই মূল যন্ত্রপাতিগুলো স্থাপন করতে হবে। এগুলো ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে স্থাপনের কাজ সম্পন্ন হবে। সেই হিসেবে ২০২৪ সালের মধ্যে ১ম ইউনিট এবং ২০২৫ সালে ২য় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।


এ ক্যটাগরির আরো খবর..