× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানগুছি নদীতে সেতু নির্মানের স্থান পরিদর্শনে কুয়েত প্রতিনিধি দল

admin
হালনাগাদ: শুক্রবার, ১ মার্চ, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে সেতু নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন কুয়েত সরকারের একটি প্রতিনিধি দল।

শুক্রবার দুপুরে কুয়েত ফান্ড ফর আরব ইকোনোমিক ডেভেলপমেন্ট সংস্থার পক্ষে মো. আল হাদীদী, সিনিয়র প্রকৌশল উপদেষ্টা হাসান মুদাল্লাল, মাহমুদ আলী আল এরিয়ানী ও সহকারি আইন উপদেষ্ঠা তাহের আল খাতীব সেতু স্থল পরিদর্শন করেন। এ সময় বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা )আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন কুয়েত প্রতিনিধি দলের সাথে ছিলেন।

এ ছাড়াও বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহকারি প্রধান এসএম হাসান, বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, চেয়ারম্যান মাহমুদ আলী উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এসএম হাসান বলেন, পানগুছি নদীতে ১৪শ’ মিটার দীর্ঘ সেতু নির্মান করতে কুয়েত সরকারের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। ৩৭০ কোটি টাকা ব্যয়ে এ সেতুটি নির্মানে কুয়েত সরকার বিনিয়োগ করবে।

প্রসংগত, ২০১৭ সালের ২৮ মার্চ এ নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবে মোরেলগঞ্জ, শরণখোলা ও ইন্দুরকানি উপজেলার ১৯ জনের প্রানহানি ঘটে। ওই ঘটনার পর থেকে পানগুছি নদীতে সেতু নির্মানের জন্য জোর দাবি ওঠে এলাকাবাসির তরফ থেকে।


এ ক্যটাগরির আরো খবর..