পাটকাঠি ও পলিথিনের নছিমন ঘরই হলো একমাত্র মাথা গোজার ঠাঁই

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মৃতঃ আবুল কাশেম খালাসীর ছেলে মোঃ লিটন খালাসী একজন পঙ্গু মানুষ। তিনি একজন চা বিক্রেতা। তার সংসারে দুটি মেয়ে সন্তান আছে।(১) লিজা (৮) ও (২) লিমা (৪)। তার বাড়ীর ৩.৫০(পৈত্রিক সূত্রে)শতাংশ জমি আর পাটকাঠি ও পলিথিনের নছিমন ঘর ছাড়া কিছুই নাই।

জানা যায় প্রতিদিন চা- বিক্রি করে কোনমত সংসার চালায়।আরও জানা যায় তিনি যখন ইউ.পি. সদস্য ছিলেন তখন তিনি নিজের জন্য কিছুই করেন নাই। পরের উপকার করে গেছেন। কিন্তু তার স্বপ্ন আড়পাড়া ইউনিয়ন পরিষদে সরকারীভাবে এত লোক ঘর পেল ছবি ও ভোটার আইডি কার্ড জমা দিয়ে পেলেন না।

তার দাবী আমাদের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে তার বাড়ীতে এসে তার পরিস্থিতি দেখে তার একটি সরকারী ঘরের ব্যবস্থা করে দিলে তার পরিবার চির উপকৃত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।