× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পাকিস্তানের করাচীতেই অবস্থান করছে দাউদ ইব্রাহিম স্বীকারোক্তি পাকিস্তানের

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ আগস্ট, ২০২০
পাকিস্তানের করাচীতেই দাউদ

পাকিস্তানের করাচীতেই অবস্থান করছে দাউদ ইব্রাহিম দীর্ঘদিন ধরে ভারতের এই দাবি অস্বীকার করলেও অবশেষে স্বীকার পাকিস্তানের।

সম্প্রতি ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ৮৮টি বিশ্ব সন্ত্রাসবাদীদের তালিকা প্রকাশ করেছে। যারা নানাভাবে সংশ্লিষ্ট দেশের আশ্রয়ে থেকে বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

এবার সেই সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার জন্য ওই দেশগুলোর বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে তৎপর ফ্রান্সের এই সংস্থা। এমন পরিস্থিতিতে দাউদের অবস্থানের কথা স্বীকার করলো ইমরান খান সরকার। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণসহ একাধিক মামলায় ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টের উপরে অবস্থান দাউদের। বিদেশে পালিয়ে যাওয়ায় ভারত সরকার এখনও তাকে আটক করতে সক্ষম হয়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবিআইয়ের টপ টেন মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে দাউদ ইব্রাহিম কাসকার।  দীর্ঘদিন থেকে নয়াদিল্লি দাবি করছিল, পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার আইএসআই তাকে সুরক্ষাবলয় দিচ্ছে।

এত দিন এসব নাকচ করে আসছিল পাকিস্তান কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত দেশটি স্বীকার করেছে, করাচীতে অবস্থান করছেন দাউদ।  পাকিস্তান সরকার জানিয়েছে, দাউদের বর্তমান ঠিকানা করাচির সৌদি মসজিদ ক্লিফটন এলাকায় হোয়াইট হাউসে বাস করছে দাউদ। করাচিতে তার আরও দুটি বাংলো রয়েছে। দাউদ ছাড়াও জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ, জইশ-ই-মুহাম্মদ প্রধান মাসুদ আজহার এবং আল-কায়দার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদের গতিবিধির ওপর কড়া নজর রাখা হয়েছে বলে জানানো হয়েছে। সন্ত্রাসীদের আর্থিক মদদের ঘটনা আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বড় বিপদ হয়ে দেখা দেয়ায় ১৯৮৯ সালে বিভিন্ন দেশের সরকার ঐক্যবদ্ধ হয়ে এফএটিএফ গঠন করেছিল। দৃশ্যমান পদক্ষেপ না নেয়ায় চলতি বছরের জুনে পাকিস্তানকে ‘গ্রে লিস্ট’ এ অন্তর্ভুক্ত করে সংস্থাটি।

এবার তাদের ‘ব্ল্যাক লিস্ট’ এ যোগ করার দাবি উঠেছে। এমনটা হলে অর্থনৈতিকভাবে বড় ধরণের সমস্যায় পড়বে দেশটি।


এ ক্যটাগরির আরো খবর..