পাকিস্তানের ইতিহাসে দেশটিতে প্রথমবারের মতো ৩০০ রুপি ছাড়াল প্রতি লিটারে পেট্রল ও ডিজেলের দাম । এতে করে আরও বিপাকে দেশটির সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় প্রতি লিটারে পেট্রলের দাম ১৪ দশমিক ৯১ রুপি এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম ১৮ দশমিক ৪৪ রুপি বাড়ানোর ঘোষণা দেয়।
দেশটিতে এখন পেট্রলের দাম প্রতি লিটারে বেড়ে ৩০৫ দশমিক ৩৬ রুপি এবং ডিজেলের দাম ৩১১ দশমিক ৮৪ রুপিতে পৌঁছেছে। কয়েক দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। নজিরবিহীন মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতিতে দেশটির সাধারণ মানুষের একপ্রকার নাজেহাল। এতে দেশটিতে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া।





