× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯

সম্প্রতি উন্মোচিত হওয়া তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র সর্বাধুনিক স্মার্টফোন রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫ এখন সারা দেশে পাওয়া যাচ্ছে। নতুন এ ফোনগুলো রিয়েলমি ব্যবহারকারীদের আরো উন্নত ও ফ্যাশনেবল জীবনধারায় অনুপ্রাণিত করবে। দেশের যে কোন মোবাইলের দোকান থেকে ব্যবহারকারীরা এ ডিভাইস দু’টি কিনতে পারবেন। নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপ থেকে কেনার জন্য ক্লিক করুন

বাংলাদেশে প্রথমবারের মতো রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটি’র মাধ্যমে নিয়ে আসা হয়েছে আইএসওসেল এইচএম৬ সেন্সর ভিত্তিক ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। ৮জিবি র‌্যাম ও ১২৮জিবি স্টোরেজের রিয়েলমি ৯ ডিভাইসটি সানবার্স্ট গোল্ড, স্টারগেজ হোয়াইট এবং মিটিওর ব্ল্যাক এ তিনটি দারুণ রঙে পাওয়া যাচ্ছে। এ ডিভাইসটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৬,৯৯০ টাকা। অন্যদিকে, এন্ট্রি লেভেল সেগমেন্টের সবচেয়ে স্টাইলিশ এবং সুন্দর ডিজাইনের ফোন রিয়েলমি সি৩৫। ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের গ্লোয়িং গ্রিন ও গ্লোয়িং ব্ল্যাক এ দু’টি রঙে রিয়েলমি সি৩৫ বাজারে মাত্র ১৬,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

নিজ নিজ সিরিজের দু’টি ডিভাইসেই নানা ধরনের উদ্ভাবন নিয়ে আসা হয়েছে যা তরুণদের জীবনে এক নতুন মাত্রা যোগ করবে।

সর্বাধুনিক এইচএম ৬ সেন্সর সহ রিয়েলমি ৯ ফোরজি ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেল প্রোলাইট হাই-কোয়ালিটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ‘মিনিমাম’ লাইটে চমৎকার সব ছবি তুলতে পারবেন। ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ অসাধারণ সুপার অ্যামোলেড ডিসপ্লের এ ডিভাইসটিতে আছে ৬ ন্যানোমিটার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০- প্রসেসর; যা আগের জেনারেশনের তুলনায় আপডেটেড এবং পাওয়ার কনজাম্পশন অনেক কম তাই বিদ্যুৎ সাশ্রয়ী; পাশাপাশি এতে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইন রয়েছে। এ ডিভাইসটি ৭.৯৯ মিলিমিটার পাতলা ও ডিভাইসটির ওজন মাত্র ১৭৮ গ্রাম। ৫ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারি ও ৩৩ ওয়াট ডার্ট চার্জ প্রযুক্তির এ ডিভাইসটি তাৎক্ষণিকভাবে যে কোন তরুণের মন জয় করে নিবে। এ মূল্য পরিসীমায় রিয়েলমি ৯ ডিভাইসটিই সেরা। রিয়েলমি ৯ ডিভাইসটির সর্বাধুনিক ক্যামেরা এ সেগমেন্টের স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে।

অন্যদিকে, নান্দনিক ডিজাইনের রিয়েলমি সি৩৫ ডিভাইসটি সবচেয়ে স্টাইলিশ এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যা রিয়েলমি ফ্যানদের ফোন ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন মাত্রা যোগ করবে। রিয়েলমি সি৩৫ ফোনের ডিজাইনে উদ্ভাবন নিয়ে আসা হয়েছে এবং এন্ট্রি-লেভেল স্মার্টগুলোর মধ্যে এ ডিভাইসটিতে সেরা ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ দামের মধ্যে ক্রেতারা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিজাইনের ফোন কেনার সুযোগ পাবেন। ৮.১ মিমি আল্ট্রা স্লিম ডায়নামিক গ্লোয়িং ফোনটিতে ইউনিসক টি৬১৬ শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর। এই ফোনে আরও রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটি টিইউভি রাইনল্যান্ড স্মার্টফোন হাই রিল্যায়াবিলিটি সার্টিফিকেশন প্রাপ্ত, যা এই ফোনের স্থায়িত্ব ও গুণমান নিশ্চিত করে। রিয়েলমি সি৩৫ এখন পর্যন্ত এন্ট্রি লেভেলে ২০২২ সালের সেরা ডিজাইনের ফোন।

রিয়েলমি’র চমৎকার ডিজাইন সমৃদ্ধ দুর্দান্ত ফিচারের এ ডিভাইসগুলো বাংলাদেশি তরুণদের মাঝে অভাবনীয় সাড়া ফেলবে বলে প্রত্যাশা করা যাচ্ছে!


এ ক্যটাগরির আরো খবর..