মধুখালী প্রতিনিধিঃ পাওনা টাকা চাইতে গেলে মারপিট খেয়ে একব্যক্তি ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর মোল্যা পাড়ার গরীর তাজুল ইসলাম এর স্ত্রী মোছাঃ লাকী বেগম সমিতি থেকে উঠানো ২০.০০০ (কুড়ি হাজার) টাকা গত ৪ বছর ধরে প্রভাবশালী মোঃ মিজানুর রহমান ( ফেলু) এর নিকট পাবে।
এই টাকা আজ দেয় কাল দেয় এই ভাবে শুধু ঘুরাতে থাকে। তাই অভাবের তাড়নায় গত রবিবার বিকালে তাজুলের স্ত্রী লাকী বেগম এর টাকা ফেঅ্যালুর নিকট তাজুলের মা সোনাই বিবি, বোন করিমন এবং ভাই রুবেল টাকা চাইতে গেলে দুর দুর করে তাড়িয়ে দেয় আর বলে কিসের টাকা পাবা। এই কথা বলে।
এরপর রুবেল এন্ড গং এর টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটি হলে এক পর্যায় ফেলু এবং ফেলুর ছেলে ইলাই, কিরাই ফারুক,শারমিন, মনোয়ারা সহ বিধবা সোনাইবিবি, করিমন এবং অসুস্থ রুবেলকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারপিট করে এবং ঘরের দরজা ও বেড়া ভেঙ্গে ফেলেছে। এর মধ্যে রুবেলকে গুরুতর অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রুবেল এর ভাই ছবির হোসেন মোল্যা বাদী হয়ে মধুখালী থানায় ফেলু এন্ড গং দের নামে একটি অভিযোগ দায়ের করে।
আরও জানা যায় ছবির এর অভিযোগ রবিবার দিবাগত রাতে টাইগার ডিউটি চলাকালীন সময়ে তদন্তে এস.আই . মোঃ আশরাফুল ইসলাম বাড়ীর উপর এসে বাদী- বিবাদী দুই পক্ষকে শান্ত থাকতে বলেন। এরপর পুলিশ প্রশাসন চলে যাওয়ার পর প্রায় রাত ১.৩০ মিনিটের সময় মোঃ দরবেশ মোল্যা (নিলু) এর বাড়ীর তিনটা জানালা সহ ঘরের ভিতর ভাঙ্গা চুরা করে হামিদাকে আঘাত করে গলার ৬আনা ওজনের গলার চেন নিয়ে যায়। এ ব্যপারে বাদী ছবির মোল্যার নিকট জিজ্ঞাসা করলে ছবির বলেন আমরা কেহ ওদের বাড়ী হামলা ভাংচুর এবং কাউকে মারাধরা করি নাই। আমার ভাই রুবেল এর অবস্থা খারাপ সংবাদ শুনে ফেলু তার বাপের বাড়ী ভাংচুর করেছে। আর ফেলুর নিকট জিজ্ঞাসা করলে ফেলু বলেন টাকা নিয়ে কোন ঝামেলা না বিল্ডিং এর সাথে পাটকাটি থোয়া নিয়ে ওদের ঝামেলা আমার সাথে। তবে আমার আব্বা মোঃ দরবেশ মোল্য (নিলু) এর বাড়ী বাদী মোঃ ছবির ্এন্ড গং লুটপাট ও ভাঙ্চুর করলো কেন। ফেলুর আশেপাশে বাড়ীর লোকের নিকট জিজ্ঞাসা করলে তারা বলেন বলেন ফেলুর ভিতর রহস্যে লুকায়িত আছে। এ ব্যপারে ফেলুর বোন জান্নাতুল ফৈরদোস সোমবার বাদী হয়ে মধুখালী থানায় পাল্টা একটি বাদী ছবির এন্ড গং এর নামে একটি অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।



