পাইকগাছায় হতদরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।। খুলনার পাইকগাছায় করোনার কারণে টানা কয়েকদিন ব্যবসা-বাণিজ্য সহ সব ধরণের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় নানা বিড়ম্বনায় পড়েছেন খেটে খাওয়া দিন মজুর ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষেরা।

এসব মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে সামগ্রী সহায়তা প্রদান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের পূর্ব ওয়াপদা রোডের বস্তির বাসিন্দাদের বাড়ীতে বাড়ীতে গিয়ে প্রথম দিনের ন্যায় চাল, ডাল, তেল, লবণ ও পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

এ সময় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান। এর আগে ইউএনও হাসপাতাল মোড় এলাকা পরিদর্শন করে সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসাধারণের প্রতি আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।