পাইকগাছায় ৫শ গ্রাম গাঁজা সহ যুবক গ্রেপ্তার

পাইকগাছায় ৫শ গ্রাম গাঁজা সহ যুবক গ্রেপ্তার

খুলনার পাইকগাছায় থানা পুলিশ ক্রেতা সেজে আবারোও হাতে-নাতে ৫্শ গ্রাম গাঁজাসহ রানা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এসআই তাকবীর হোসাইন ক্রেতা সেজে তাকে উপজেলার কাঠিপাড়া থেকে গাঁজা বিক্রয়কালে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, রানার গ্রামের বাড়ী উপজেলার লস্করে। এ ঘটনায় রানার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ধৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলা আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।