× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পাইকগাছায় যৌণ নিপীড়ন মামলায় ঝন্টু আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মে, ২০২০
পাইকগাছায় যৌণ নিপীড়ন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।  যৌণ নিপীড়নর ঘটনায় খুলনার পাইকগাছার পল্লী থেকে বিপ্লব মন্ডল ঝন্টু (১৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে। সে উপজেলার কুমখালী গ্রামের মৃত্যু প্রশান্ত মন্ডলের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জেলার দাকোপ উপজেলার কামিনীবাসিয়া গ্রামের গোষ্টপদ গাইনের মেয়ে পাইকগাছায় মামার বাড়ীতে থেকে লেখাপড়া করে। সে কুমখালী গ্রামের মুকুন্দ বিশ্বাসের ভাগ্নি ও কুমখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ১ মে বিকাল ৪টায় বিল থেকে গরু নিয়ে বাড়ী ফেরার সময় বিলে ওৎপেতে থাকা ঝন্টু ভিকটিমকে ফাঁকা পেয়ে ঝাপটে শ্লীলতাহানী ঘটায়।

ঘটনাটি জানাজানি হলে ভিকটিমের মামা মুকুন্দ বিশ্বাস সোমবার বাদী হয়ে থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পুলিশ ঐদিন সন্ধ্যায় আসামী ঝন্টুকে গ্রেপ্তার করে। ওসি এজাজ শফী জানান, যৌণ নিপীড়ন ঘটনায় জড়িত ঝন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত পূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..