পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।। পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি-পানি পরীক্ষা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা মাদ্রাসা মাঠে এলাকার মৎস্য চাষিদের পুকুর ও ঘেরেরর মাটি-পানি পরীক্ষা করে সে অনুযায়ী পরামর্শ সেবা প্রদান করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান ও শাওন আহম্মেদ।
সহযোগিতা করেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও আল-আমিন।


